• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২০:২৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে ইমাম-মোয়াজ্জেমদের টুকু মিজির টাকা ও উপহার বিতরণ

৩ এপ্রিল ২০২৪ সকাল ১০:১৫:৪০

রাজবাড়ীতে ইমাম-মোয়াজ্জেমদের টুকু মিজির টাকা ও উপহার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. টুকু মিজির নিজস্ব অর্থায়নে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার বিকালে মিজানপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী নাহিদুল আলম রাজু, জেলা ইমাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫০ জন ইমাম ও মোয়াজ্জেমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ বিষয়ে মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজি বলেন, আমৃত্যু সমাজের গরীব ও অসহায় মানুষসহ ইমাম ও মোয়াজ্জেমের পাশে থেকে সেবা করব বলে প্রত্যাশা করছি। সেই ইমাম ও মোয়াজ্জেমদের প্রতি সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য আহবান করেন তিনি।

এ সময় তিনি ইমাম ও মোয়াজ্জেম ফান্ডে ৫০ হাজার টাকা নগদ অর্থ বরাদ্দ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬