• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৪:৩৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

২৯ মার্চ ২০২৪ রাত ০৮:০২:০৮

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। সংশ্লিষ্ট সকল দফতর সজাগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

২৯ মার্চ শুক্রবার দুপুরে মন্ত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া জেলার বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, রমজানের প্রথম দিকে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলেও তার লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে সরকার। এভাবেই সকল কিছুর সুষ্ঠু ব্যবস্থাপনা করা হচ্ছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মতবিনিময় অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকোশলী শহীদুজ্জামান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শাসন দফতরের বর্তমান চিত্র ও আগামী দিনের পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় মন্ত্রী তার বক্তব্যে জনগণের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬