• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪৭:৫৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

২৭ মার্চ ২০২৪ দুপুর ০২:০০:০৯

কুমিল্লায় বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

কুমিল্লা প্রতিনিধি: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি কুমিল্লা সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়নের দুস্থ ও অসহায় ২শ’ মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Ad

২৬ মার্চ মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিবির বাজার এলাকার মাঠে ১০ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মো. ইফতেখার হোসেন অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Ad
Ad

বিজিবি সূত্রে বলছে, মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে বিজিবি। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর এবং ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ দরিদ্রদের মাঝে ইফতার রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের।  ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us