• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২২:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩

২৪ মার্চ ২০২৪ বিকাল ০৫:৫৬:৪৬

উজিরপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক সম্রাটকে আটক করেছে ডিবি পুলিশ। ২৪ মার্চ রোববার উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট কচুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কচুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪১), কানসি গ্রামের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শিরাজ সরদারের ছেলে ফাহিম সরদার (২৩) ও ধামুরা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন ফকিরের ছেলে মো. সোহেল ফকির (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট কচুয়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক সম্রাটকে আটক করা হয়। অভিযানকালে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।  

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আফজাল হোসাইন বাদী হয়ে ২৪ মার্চ রোববার উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান, আটকদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩