• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:১৭ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

রামপালে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

২২ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:৩১

রামপালে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার শরাফপুর এলাকা থেকে দুইজন ও বুধবার রাতে ঢাকা থেকে একজনকে আটক করা হয়।

আটক আসামিরা হলো- উপজেলার শরাফপুর গ্রামের সৈয়াদ আবু হাসানের ছেলে সৈয়দ রণি (৩৫) ও সৈয়দ রকি (৩০)। অপর জন কুমলাই গ্রামের আহমদ আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি লোকমান শেখ (৫০)।

পুলিশ জানায়, রামপাল থানার এএসআই বুলবুল কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে বৃহস্পতিবারে শরাফপুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দুইজনকে ও বুধবার ২০ মার্চ ঢাকাথেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি ৩ জন  গ্রেফতার করা হয়েছে  এবং শুক্রবার সকল আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪









ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮

Follow Us