• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৪:০৭ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

ধসে পড়ল রাঙ্গাবালী হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

১৫ মার্চ ২০২৪ সকাল ১১:২৩:১৫

ধসে পড়ল রাঙ্গাবালী হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: নির্মাণাধীন ৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে, ঢালাই শ্রমিকদের সেন্টারিং ত্রুটির কারণে ঘটনাটি ঘটে।  

Ad
Ad

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে বারান্দা অংশের ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল। ঢালাইয়ের শেষ মুহূর্তে বারান্দার অংশের ছাদ ধসে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

Ad

ঘটনার পর রাতেই সরেজমিনে গিয়ে দেখা গেছে, বারান্দার অংশের ছাদ ধসে পড়ে আছে। সেখান থেকে রড সরিয়ে নিচ্ছে নির্মাণ শ্রমিকরা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে সেখানে দেখা যায়নি। অপরদিকে সন্ধ্যায় কেন ঢালাই দেওয়া হচ্ছিল, এনিয়েও প্রশ্ন উঠেছে।  

ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজটি দেখভালের দায়িত্বে থাকা রাহাত হোসেন বলেন, ‘হাসপাতালের পুরো ছাদটি ১০ হাজার স্কয়ার ফুট। এর মধ্যে বারান্দার অংশটুকু শুধু ২২ ফুট। আমরা সবাই যখন ইফতারি করতে যাই। তখন আমাদের না বলেই বারান্দার অংশে ঢালাই দেওয়া শুরু করে শ্রমিকরা। এইসময় সেন্টারিং ভালভাবে না হওয়ায় এই ঘটনা ঘটে।’

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অধীনে পটুয়াখালীর প্রাইম কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজটি বাস্তবায়ন করছে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে কাজটি পায় এই ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বছরের জুলাই মাসে কাজটি শুরু করেন তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘দুর্বল সেন্টারিংয়ের কারণে সামনের বারান্দার অংশটির ছাদ ধসে পড়েছে। তাড়াহুড়া করে কাজটি করছিল মিস্ত্রীরা। তাই ঢালাই দেওয়ার পরপরই ধসে পড়ে গেছে। আমরা এলজিইডির উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর মূল ঘটনাটি সম্পর্কে জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬


Follow Us