• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৯:২০ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান গাড়ি বিতরণ

১৪ মার্চ ২০২৪ সকাল ১১:৩৩:৫৭

শাহরাস্তিতে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান গাড়ি বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে গরিব, অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

১৩ মার্চ বুধবার বিকেলে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এমপির উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরের চাঁদপুর জেলা পরিষদের বরাদ্দ থেকে গরিব অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এসব ভ‍্যান গাড়ি বিতরণ করা হয়।

ভ্যান বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সংসদ সদস্য মহোদয় আপনাদের কথা চিন্তা করে গরিব, অসহায় ও কর্মহীন মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পটি হাতে নেন।  তিনি সবসময় আপনাদের কথা চিন্তা করে আপনাদের পাঁচটি ভ্যান গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। যাতে করে এই ভ্যান গাড়ি দিয়ে আয় ইনকাম করে আপনারা চলতে পারেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২