• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সকাল ০৯:৫৭:১৬ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ভেড়ামারায় পানের বরজে আগুন, কয়েক কোটি টাকার ক্ষতি

১০ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:২৩

ভেড়ামারায় পানের বরজে আগুন, কয়েক কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

১০ মার্চ রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বলেন, আজ দুপুরের দিকে রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। আস্তে আস্তে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। 

Ad

তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, আগুনে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৩:৩৫



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:০৫:২৬



Follow Us