• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:০৭:১০ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় শিক্ষক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন

১০ মার্চ ২০২৪ সকাল ০৯:১১:৪৬

সাঘাটায় শিক্ষক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ শনিবার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ভোটগ্রহণ হয় । মোট ভোটার ১শ ৪৯ জন, এরমধ্যে ১৪২ ভোট গ্রহণ হয়েছে।

নির্বাচনে ছাতা প্রতীকে মাছুদার রহমান প্রধান ১শ ৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে হেলিকাপ্টার প্রতীকে মঞ্জুর রহমান ৯৯ ভোট, সেক্রেটারি পদে কলস প্রতীক বোরহান উদ্দিন সরকার ৭১ ভোট, ট্রেজারার পদে ঘোড়া প্রতীক মিজানুর রহমান ৮১ ভোট, ডিরেক্টর পদে কাপ প্রিচ প্রতীক শাহ আলম প্রধান ৯১ ভোট ও ডিরেক্টর পদে ফুটবল প্রতীক আসাদুজ্জামান প্রধান ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফি সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০