• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:১২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ বপন হয়েছিল’

৭ মার্চ ২০২৪ দুপুর ০১:১৩:৫১

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ বপন হয়েছিল’

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণের মধ্যদিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছিল।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, মহিলা ভাইস-চেয়ারম্যান কহিনূর বেগম শিলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯