• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৫১:১৯ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

৭ মার্চ ২০২৪ সকাল ১১:৪২:৫১

খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়ি প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও জেলা প্রশাসক প্রতিনিধি মো. জুনায়েদ কবির সোহাগ।

এরপর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, শিক্ষক, ছাত্রসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫