• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪৩:০০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় বালু চাপায় শ্রমিকের মৃত্যু

৫ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৪:৪০

পীরগাছায় বালু চাপায় শ্রমিকের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পাওটানা হাট এলাকায় নির্মাণ কাজ করতে গিয়ে বালু মাটি ধসে পরে সেপটিক ট্যাংক থেকে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায়।

৪ মার্চ সোমবার বিকালে ৩ ঘণ্টার অবিরাম অভিযানের পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শ্রমিক নির্মাণ কাজ করতে গিয়ে বালু মাটি ধসে পরে জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া আরও ২ শ্রমিক আহত হয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মার্চ সোমবার দুপুরে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকার সাইদুল ইসলামের বাড়িতে ৩ জন নির্মাণ শ্রমিক সিফটি ট্যাংকের কাজ করতে যায়। নির্মাণ কাজ করার সময় সেফটি ট্যাংকের ভিতরে বালু মাঠি ধসে পরে অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করার জন্য সেফটি ট্যাংকের ভেতর যান শ্রী জয়ন্ত পাল ও মিলন মিয়া নামে অপর দুই শ্রমিক।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

সে সময়ে উপর থেকে আরও বালু মাটি ধসে পরলে তাদের চিৎকার শুনে আশে পাশের লোক জন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায় ও  স্থানীয়রা পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে মোবাইল ফোনে জানালে দ্রুত পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র দুই টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে টানা তিন ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে তিন জনকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই মাটির ২০ ফুট নিচে বালু মাটির চাপা থাকায় ঘটনা স্থলেই মারা যান সাইফুল ইসলাম নামে এক কুমার।

নিহত সাইফুল ইসলাম পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পাল পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপর দুই শ্রমিকের বাড়ি একই গ্রামের সাহেব আলীর ছেলে মিলন মিয়া ও মৃত্যু গোপাল পালের ছেলে শ্রী জয়ন্ত পাল। মিলন মিয়া ও জয়ন্ত পালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বিষটি নিশ্চিত করেছেন রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক বাদশা মাসুদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩