• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩২:০৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

জলঢাকা পৌরসভার ১৪৩১ সনের হাটবাজার ইজারা টেন্ডার সম্পন্ন

১ মার্চ ২০২৪ সকাল ১১:০৮:৩২

জলঢাকা পৌরসভার ১৪৩১ সনের হাটবাজার ইজারা টেন্ডার সম্পন্ন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা পৌরসভার ১৪৩১ সনের হাটবাজার ইজারা টেন্ডারের মাধ্যমে দরপত্রের আহবান করে টেন্ডার সম্পন্ন করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

Ad

২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে উপস্থিত সকলের সামনে টেন্ডার বক্স খোলেন জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র বাবু রঞ্জিত কুমার রায়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবু মৃত্যুঞ্জয় রায়, হিসাব রক্ষক (একাউন্টেন্ড) আওলাদ হোসন, পৌর কর্মকর্তা মামুন মিয়া  ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, কাউন্সিল আবুল বাশার মিন্টু, আব্দুল মান্নান, মতলুবর রহমান মতলু, হাফিজুল ইসলাম, জিয়াউর রহমান ঝ্যাল্লাহ্, রুহুল আমিন প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা যায়, গত অর্থ বছরে শহির উদ্দিন জলঢাকা পৌরসভার হাটবাজার ইজারা পেলেও এবার টেন্ডারের মাধ্যমে ইজারা পেয়েছেন ঠিকাদার ও ব্যবসায়ী আব্দুল ওহাব। অন্যদিকে পৌরসভার রাজারহাট বাজার এবার ইজারা পেয়েছেন নজমুল কবির মুকুল, গত বছর পেয়েছিলেন জোবায়দুল ইসলাম।  

এ বিষয়ে জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায় জানান, কোনরূপ অপ্রীতিকর ঘটনা ও ঝুটঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ১৪৩১ সনের জন্য জলঢাকা পৌরসভার হাটবাজার ইজারা টেন্ডার সম্পন্ন হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us