• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৯:৩৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ধামইরহাটে বাংলা মদসহ মাদক কারবারি আটক

১ মার্চ ২০২৪ সকাল ০৯:৪৭:৪৪

ধামইরহাটে বাংলা মদসহ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলা মদসহ অমল চন্দ্র মালি (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ১টার দিকে উপজেলার মোকন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক অমল চন্দ্র মালি মোকন্দপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্রের ছেলে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ধামইরহাট থানার মোকন্দপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে আসছিল। এরপর তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ১৫ লিটার বাংলা মদসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

আটক অমল চন্দ্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০