• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৮:০৩:৫৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ডোমারে অনুমোদনহীন ৪ ক্লিনিক সিলগালা

২৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১০:৩৭

ডোমারে অনুমোদনহীন ৪ ক্লিনিক সিলগালা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অনুমোদনহীন চারটি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রায়হান বারী।

Ad

২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়। এসময় ক্লিনিকগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Ad
Ad

অভিযান সূত্রে জানা যায়, আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে অনুমোদন ব্যতিত ক্লিনিক পরিচালনা করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ক্লিনিকগুলোকে সিলগালা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, মন্ত্রণালয় কর্তৃক শর্ত পূরণে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী ৭ দিনের মধ্যে তা পূরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us