• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৫৮:৫৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় আহত শিশুর পাশে নিজ গ্রামের মানুষ

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০৩:১৯

সড়ক দুর্ঘটনায় আহত শিশুর পাশে নিজ গ্রামের মানুষ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত শিশু জিসান হাসপাতালে ছটফট করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর চিকিৎসার করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তার দরিদ্র পরিবারকে।

বিষয়টি জানতে পেরে জিসানের গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে চাঁদা তুলে চিকিৎসার জন্য প্রায় অর্ধ লক্ষ টাকা তুলে দেন তার পরিবারের হাতে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক সমাজকল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা জিসানের পরিবারের কাছে চিকিৎসার খরচের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে এ অনুদান তুলে দেন।

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, সমাজকল্যাণ ঐক্য পরিষদ নেতা সুজন কান্তি দাশ, সুপ্লব মিত্র তালুকদার, সেতুল মির্জা মো. ইকবাল, মো. শাকিল, সোহেল রানা, নয়ন চৌধুরী প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩