• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৪০:০৪ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

২৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩৭:৫৫

হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
১০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৪




৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৬:৩২