• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:২৩:৩০ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার বনবিভাগের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাঁশ কেটে নেয়ার অভিযোগ

২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪০:২৫

এবার বনবিভাগের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাঁশ কেটে নেয়ার অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে জনগণের ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাঁশ বিনা অনুমতিতে কেটে নেয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। বন বিভাগের দাবি সরকারি নার্সারির কাজে ব্যবহার করা হবে এসব বাঁশ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

২৪ ফেব্রুয়ারি শনিবার উপজেলার বেতাগী সদর ইউনিয়নের জিনবুনিয়া ও মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের বেরিবাঁধের পাশে রোপিত ব্যক্তি মালিকানাধীন বাঁশ ঝাড় থেকে কাউকে না বলে প্রায় দুই শতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের মোহাম্মদ রাব্বির নিজস্ব জমির একটি বাঁশঝাড় থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাঁশ তাকে না বলে কেটে নিয়ে যায় বন বিভাগের লোকজন।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের বেরিবাধ জমিতে রোপিত ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন বাঁশঝাড় থেকে এভাবে বাঁশ কেটে নেয়। বেতাগী সদর ইউনিয়নের জিনবুনিয়া গ্রামের নজরুল খান উপজেলা বন কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও কোন প্রতিকার পাননি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের মোহাম্মদ রাব্বি বলেন, আমার নিজের জমিতে রোপিত বাঁশঝাড় থেকে চল্লিশ থেকে পঞ্চাশটি বাঁশ আমাকে না বলে কেটে নিয়ে যায়।

উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সরকারি নার্সারী করার জন্য এসব বাঁশ ব্যবহার করা হবে। নার্সারি করার জন্য সরকারিভাবে কোন অর্থ বরাদ্দ থাকে না তাই আমাদেরকে এই প্রক্রিয়ায় বাঁশ সংগ্রহ করতে হয়। বরগুনার সরকারি বন সংরক্ষক মো. তরিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। তবে জেনে  প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, জনগণের বাঁশ এনে নার্সারি করার কোন সুযোগ নেই। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০