• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৭:৩১ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে র‌্যাবের ফ্যামিলি ডে উদযাপন

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:০৯

কেরানীগঞ্জে র‌্যাবের ফ্যামিলি ডে উদযাপন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জে ‘র‌্যাব ফ্যামিলি-ডে ২০২৪’ উদযাপন করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত র‍্যাব-১০ এর ব্যাটালিয়ন সদর দফতরে চলে এই আয়োজন।

এসময় র‍্যাব- ১০ এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, র‌্যারের  মহাপরিচালক এডিশনাল আইজিপি  এম খুরশিদ হোসেন।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. মাহবুব আলম, ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান।

এসময় র‍্যাব-১০ এর সাবেক অধিনায়কবৃন্দ, সকল অফিসার ও সদস্যদের পরিবারের উপস্থিতিতে ব্যাটেলিয়ন প্রাঙ্গণ ছিলো মুখরিত।

অনুষ্ঠানে বাচ্চাদের আনন্দ উৎসবের জন্য বিভিন্ন আয়োজন করা হয়। পাশাপাশি র‌্যাব-১০ এর সদস্য ও তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরণের খেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

অংশগ্রহণকারী ফ্যামিলি মেম্বার, খেলায় বিজয়ী এবং র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে ফ্রিজ, স্মার্ট টিভি, মাইক্রোওভেন ও ডিনার সেটসহ বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।

এছাড়াও জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী ও ইমরানসহ অন্যান্য শিল্পীগোষ্ঠীর উপস্থিতিতে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষলা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪