• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩১:৩৩ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

বরিশালের মুলাদীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:০৫:০৬

বরিশালের মুলাদীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এক অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম আলী হোসেন মীর। সে স্থানীয় বাবুল মীরের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, আলী হোসেন এক আত্মীয়ের বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে বাড়ী আসার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে
সন্ত্রাসীরা।

তার চিৎকার শুনে এগিয়ে আসা লোকজন তাকে উদ্ধার করে পার্শবর্তী গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুলাদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার বিভিন্ন আলামত জব্দ করে এবং হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের আশ্বাস দেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২ কার্গো এলএনজি আনছে সরকার
২ কার্গো এলএনজি আনছে সরকার
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪

রাজধানীর ২ থানায় নতুন ওসি
রাজধানীর ২ থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:১০




ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০

এবার বাড়ল লঞ্চ ভাড়া
এবার বাড়ল লঞ্চ ভাড়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩২