• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৩:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই সাইফুল, এএসআই শহিদুল

২২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই সাইফুল, এএসআই শহিদুল

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে জানুয়ারি মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী হিসেবে এসআই মো. সাইফুল ইসলাম এবং এএসআই শহিদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম।

জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় জেলার শ্রেষ্ঠ এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই শহিদুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, আমাদেরকে জেলার শ্রেষ্ঠ এস আই-এএসআই নির্বাচিত করায় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, আমি যোগদানের পর লক্ষ করেছি এসআই সাইফুল ইসলাম ও এএসআই শহিদুল ইসলাম এ থানায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এটি তাদের কর্মের সফলতার পুরস্কার। আশা করছি, তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন অব্যাহত রাখবে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২