• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৯:০০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২১:২৩

চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টায় প্রথমে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াররা।

পরে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে হরিপুর পর্যন্ত ৫ কিলোমিটার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেন ৪৪ জন প্রতিযোগী। তাদের মধ্যে প্রথম ১০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। এসময় পুরস্কার প্রাপ্তরা হলেন, নাহিদ, সজিব, সিহাব, অন্তর, রাকিব, শুভ, রাজু, কুন্ডু, সালমান, সিয়াম ও শাওন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল হক কালু, মেহেদী হাসান হিমু, হাবিব, সাগর ও সিমান্ত।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, এ নিয়ে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভাষা শহীদদের স্মরণে চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দেরকে নিয়ে একুশে ফেব্রুয়ারিতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০