• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৮:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কারাগারে আত্মহত্যা হাজতির

২১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৮:১৭

কারাগারে আত্মহত্যা হাজতির
“ছবি: এশিয়ান টিভি”

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা কারাগারে পরনের চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে এক হাজতি আত্মহত্যা করেছেন।

Ad

মঙ্গলবার রাতে কারাগারে গেইটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। হাজতি তুষারের পরিচয়- বন্দর উপজেলার সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামি। ২০ ফেব্রুয়ারি বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

জেল সুপার জানান, হাজতি তুষার গ্রেফতারের পর ২০২০ সাল থেকে কারাগারে অন্তরীণ ছিলেন। এই মামলার বিচার কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছে। রায়ের সময় ঘনিয়ে আসায় কিছুদিন ধরে তুষার কারাগারে নিয়মিত নামাজ পড়া শুরু করেন। তাহাজ্জুদ নামাজও পড়তেন তিনি। সবার কাছে দোয়াও চাইতেন।

তিনি বলেন, ‌‘আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকে তুষার অনুশোচনায় ভুগছিলেন। তিনি ধরে নিয়েছিলেন খুব দ্রুত মামলাটির রায় হয়ে যাবে এবং তার সাজা হবে।’

মোকাম্মেল আরও বলেন, ‘তুষারের আত্মহত্যার খবর তার পরিবারকে জানানো হয়। পরে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় লকআপ বন্ধের আগমুহূর্তে সবার সঙ্গে মিশে গিয়ে অন্য একটি ভবনে ঢুকে পড়েন তিনি। পরবর্তীতে পরনের চাদর ছিঁড়ে বারান্দার গেইটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। এ সময় ঘটনা টের পেয়ে তাকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে ভর্তি করেন অন্য কয়েদিরা ও কর্তব্যরত পুলিশ সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষারের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us