• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১১:১৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পবিপ্রবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

২০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৪২:৫১

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পবিপ্রবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্থায়ীভাবে চাকরিচ্যুতের দাবিতে আন্দোলনের তৃতীয় দিনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল পালিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে অবস্থান কর্মসূচি শেষে মৌন মিছিল অংশ নেন শিক্ষকরা। অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া মুন্না জানান, অভিযুক্ত কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করা পর্যন্ত তাদের নামা কর্মসূচি চলবে।

আরও পড়ুন

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সব ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে সেই অনুযয়ী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে উপ-উপাচার্যের (প্রোভিসি) ব্যক্তিগত সচিব (পিও) শামসুল হক রাসেলের হাতে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের পোস্ট হারভেস্ট এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম লাঞ্ছিতের অভিযোগ উঠে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০









নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩১