• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৭:২৫ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে মটরশুঁটি খেতে বিষ প্রয়োগে ৪০০ কবুতর মারার অভিযোগ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:২১:৩৬

মণিরামপুরে মটরশুঁটি খেতে বিষ প্রয়োগে ৪০০ কবুতর মারার অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মটরশুঁটি খেতে বিষ প্রয়োগে ৪০০ কবুতর মারা গেলেও বিন্দুমাত্র আফসোস নেই খেত মালিক সাজ্জাত হোসেনের। বরং খেত মালিকের সাফ কথা টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষ করা মটরশুঁটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই। সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

মটরশুঁটি খেতে বিষ প্রয়েগে গত ২ দিনে অন্তত ৪০০ কতবুতর মারা গেছে। উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে ২ বিঘা জমিতে মটরশুঁটি চাষ করেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে মটরশুঁটি খেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে করে গত দুই দিনে মটরশুঁটি খেয়ে অন্তত ৪০০ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিক জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ক্ষেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা অকপটে স্বীকার করে বলেন, ‘লাভের আশায় মটরশুঁটি লাগিয়েছি। কবুতর এভাবে খেয়ে ফেললে কী চুপচাপ বসে থাকবো। তাই বিষ প্রয়োগ করেছি’।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৬