• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:০৫:১৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুর রেল কারখানা পরিদর্শনে রেলমন্ত্রী

১৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৫৩:১৩

পার্বতীপুর রেল কারখানা পরিদর্শনে রেলমন্ত্রী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: রেল পথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, নতুন করে জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে রেল এগিয়ে নেয়া হবে। সেই সাথে রেলের টিকেট কালোবাজারি বন্ধে সকল সরকারি সংস্থা কাজ করছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এর আগে, ভোর ৫ টা ২০ মিনিটে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্মপ্রেস ট্রেনে পার্বতীপুরে আসেন মন্ত্রী। রেল পথ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর উত্তরে এটিই তার প্রথম সফর।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

এ সময় সফর সঙ্গী হিসেবে রেল পথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, সচিবের একান্ত সচিব মুহাম্মদ মহবুবুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪