• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৮:৩৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পর্যটন মন্ত্রী ফারুক খানের সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময়

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৬:৪৭

পর্যটন মন্ত্রী ফারুক খানের সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন। 

১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিজ নির্বাচনী এলাকার পশারগাতী ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মন্ত্রী মুহাম্মদ ফারুক খাঁন ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি সকলের খোঁজ-খবর নেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল কুমার দে’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কাজী রুহুল আমিন এ মতবিনিময় সভার সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রহমান মীর, সহ-সভাপতি কাজী সামচুদ্দোহা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সী, সাব্বির খান, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি রানী বিশ্বাস দুর্গাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

নির্বাচনের সময় আ. লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

প্রসঙ্গত,  বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসন থেকে টানা ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০