• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৪০:১২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫৬:১১

ভৈরবে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়। আটকরা হলো- ইয়াছিন, শরীফ, আব্দুল্লাহ , রানা ও সুমন।

১৪ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও অটো রিকশা উদ্ধার করা হয়।    

পুলিশ জানায়, চলতি মাসের ৭ তারিখ সকাল সাড়ে সাতটা সময় ভৈরব পৌর কবরস্থানের সামনে অটোরিক্সার গতিরোধ করে একদল ছিনতাইকারী। চালক আরমান মিয়াকে তারা ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে উল্লেখিতদের পুলিশ আটক করে। আটকদের তথ্যের ভিত্তিতে শহরের বাগান বাড়ি এলাকা হতে সুমন নামে গ্যারেজের ম্যানেজারকে ছিনতাই করা রিকশাসহ আটক করে। এরপর তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, ভৈরবকে ছিনতাই মুক্ত করতে পুলিশ দিবা-রাত কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১