• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:০৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৪ লক্ষ টাকা জরিমানা

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:১৪:১৬

দৌলতপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৪ লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে ৪ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের নিরালি ও ধামশ্বর ইউনিয়নের বৈরাগীর চরে এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন। অভিযানে তাকে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ, আনসার, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা।

এসময় সহকারী কমিশনার ফয়েজ উদ্দিন এশিয়ান টিভিকে বলেন, উপজেলায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করে আসছে। ফলে বিনষ্ট হচ্ছে ফসলি জমি। তাই অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি, বালু উত্তোলন ও পরিবহনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে ৪ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad
Ad

তিনি বলেন, কৃষি জমি রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us