• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৩:২৫ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে ‘করিম-মাহমুদা ফাউন্ডেশন’ শিক্ষাবৃত্তি প্রদান

১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৭:১৬

হবিগঞ্জে ‘করিম-মাহমুদা ফাউন্ডেশন’ শিক্ষাবৃত্তি প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ‘করিম-মাহমুদা ফাউন্ডেশনের’ উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এতে উপজেলার ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি এনামুল হক আখঞ্জীর যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

Ad

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, শুধু শিক্ষিত হলেই হবে না, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য নৈতিকতা থাকাটা অত্যন্ত জরুরি। শিক্ষা একটি জাতি গঠনের প্রধান উপাদান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, বিশিষ্ট সমাজ সেবক তাহমিনা বেগম গিনি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শরীফ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান সজিব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, শচীন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক লতিফ হোসেন, হবিগঞ্জ রেটারী ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল আউয়াল তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের একেবারে শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন আসুশিকসের সাংগঠনিক সম্পাদক আশাদুর রহমান। পন্ডিত অ্যাডভোকেট আব্দুল করিম আখঞ্জীর জীবনী পাঠ করেন শরীফুল ইসলাম আখঞ্জী শান্ত। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সমাপ্তি করেন মাওলানা জিয়াউর রহমান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬


Follow Us