• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:২২:০৪ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার চালক নিহত

৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:২৮:৪৮

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। গাড়িতে থাকা অপর এক যাত্রী এতে গুরুতর আহত হন।

৭ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ড্রাইভার মারা যান।

নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০)। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত অপরজন প্রাইভেটকার যাত্রীর (পুরুষ, ৪৫) নাম পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গজারিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নোয়াখালী থেকে ছেড়ে আসে। প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকার ‘সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের’ সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারায়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যায়। গুরুতর আহত হন গাড়িতে থাকা অপর এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, নিহতের মরদেহ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১