• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩২:১১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় নেহারি খেতে গিয়ে ট্রাকের ধাক্কায় ৩ বন্ধু নিহত

৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪২:৫৯

বগুড়ায় নেহারি খেতে গিয়ে ট্রাকের ধাক্কায় ৩ বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও ২ আরোহী নিহত হয়েছে। ৩ ফেব্রুয়ারি শনিবার রাতে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে এ দুঘর্টনাটি ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসরাম (২২), নুনু প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহত তিন বন্ধু পেশায় কাঠমিস্ত্রি।

জানা যায়, মোটরসাইকেল যোগে ৩ যুবক বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে গেলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত মিজানকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

কাহালু থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মোটর সাইকেল আরোহী তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। তিনজনের মরদেহ ও তাদের মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২