• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২২:৩৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩১:১০

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গলায় ফাঁস দিয়ে মো. নুর ইসলাম হাওলাদার(৬৫) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় উজিরপুর উপজেলার পৌর সদরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সবজি বিক্রেতা মো. নুর ইসলাম হাওলাদার(৬৫) নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ সময় বাড়িতে কেউ ছিল না বলে তার পরিবার জানান।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

স্বজনরা জানান, দুই বছর পূর্বে তিনি স্ট্রোক করেন। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান, নিহতের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩