• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪০:২৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খোকসায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২৭:২৩

খোকসায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৃথক অভিযান চালিয়ে উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর ও কমলাপুর এলাকা থেকে তাদের আটক করে খোকসা থানা পুলিশ।

আটক মাদক কারবারি এক্তারপুর গ্রামের ওহাব শেখের ছেলে মো. আহাদ শেখ (২০) এবং কমলাপুর গ্রামের মো. নবাব শেখের ছেলে মো. তুহিন শেখ (২২)।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯