• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:২০:৪২ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপুরে লাঠির আঘাতে আহত কৃষকের মৃত্যু, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

৩১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৮

দুর্গাপুরে লাঠির আঘাতে আহত কৃষকের মৃত্যু, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার দুর্গাপুরে যাতায়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত কৃষক খলিলুর রহমান (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামের মৃত মরু চৌকিদারের ছেলে।

Ad

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

Ad
Ad

গ্রেফতাররা হলো, উপজেলার বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামের ইনছের আলী (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও সন্তান মোনজেদ আলী (৩০)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খলিল সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় ওই রাতেই নিহতের শ্বশুর বাদী হয়ে থানায় ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত ইনছের, মনোয়ারা ও মোনজেদকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশী মুনজের আলীর সঙ্গে গত রোববার বিকেলে দ্বন্দ্ব বাঁধে খলিলের। এ সময় দু’জনের মধ্যে তর্কবির্তকের একপর্যায়ে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে খলিলের মাথায় আঘাত করেন প্রতিবেশী মোনজেদ আলী। পরে আহত খলিলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতে তিনি মারা যান।

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে খলিলের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের পর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি খাইরুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৫৪


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬

নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২৩

১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২৩

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫১


কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬


Follow Us