• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৫৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

৩১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৪:১৩

তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো, বরিশালের বদুল্লা এলাকার বশির মোল্লা (২৬), একই এলাকার বাবু মোল্লা (২৪), মাদারীপুরের থানতলী এলাকার সাইদুর (৩৫), পটুয়াখালীর পাগলা এলাকার মিজানুর হাওলাদার (৩০) ও ফরিদপুরের গুনবহা এলাকার মো. মাহাদী হাসান ওরফে ইমন (২৫)।

৩১ জানুয়ারি বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি বলেন, গত ২৩ জানুয়ারি তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে কয়েকটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কদমতলীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজনই ঘটনার দিন আগে থেকেই বাজারে অবস্থান করার কথা স্বীকার করেছে। রাতে বাজারে লোকজন কমতে থাকলে দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে বলে জানায় তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭