• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২২:৫৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

নাট্য পরিচালক শিমুল সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২১:০৬

নাট্য পরিচালক শিমুল সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: দেশের স্বনামধন্য ও জনপ্রিয় নাট্য পরিচালক শিমুল সরকারের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

৩০ জানুয়ারি মঙ্গলবার উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজার সংলগ্ন স্কুল মাঠে এ মানববন্ধন পালিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ ও সুশীল সমাজের নেতারা।

বিকেল সাড়ে ৪ টায় প্রতিবাদী গানের মাধ্যমে এ মানব বন্ধন কর্মসূচি শুরু করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, শিমুল সরকারের উপর হামলা যে দু’জনের নেতৃত্বে হয়েছে সেই শাহীন এবং হাফিজ এলাকার ইমো-বিকাশ হ্যাকার এবং মাদক ব্যবসা সিন্ডিকেটের সঙ্গে সরাররি সম্পৃক্ত। বর্তমানে এলাকার প্রতিটি মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। শাহীন নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকেন বলে অভিযোগ করেন বক্তারা।

এই শাহিন সম্প্রতি তার অপর এক সহযোগী মাসুমকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ এলাকার এক ব্যক্তির পৌনে চার লাখ টাকা আত্মসাত মামলায় আটক হয়। অপর আসামি আরিফুল ইমো হ্যাকিং এর আরেক মামলায় গ্রেফতারের পর এখন জামিনে রয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭