• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪০:১৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় শ্রেষ্ঠ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম

২৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:২৪:৫৫

নেত্রকোণায় শ্রেষ্ঠ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম

নেত্রকোণা প্রতিনিধি: পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

২৮ জানুয়ারি রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভুক্তভোগী উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

এ প্রসঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, থানার প্রত্যেকটা অফিসারের ভালো কাজের স্বীকৃতি। এ স্বীকৃতি অপরাধ দমনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য এর পূর্বে পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) থাকাকালে পরপর চারবার জেলার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হয়েছিলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯