• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:৪১ (14-May-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ১০:১৩:৪৭

কাউনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মায়া গ্রুপের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

Ad
Ad

যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।

Ad

পরে মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us