• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

গোমস্তাপুরে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৪

২৫ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৪:৩৯

গোমস্তাপুরে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার রহনপুর পূর্ণভবা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা বাস স্টেশনের মোশারফের ছেলে হিরা (২৮), বহিপাড়া ডাইং পাড়ার মনিরুল ইসলামের ছেলে নেসারুল (২১), নুনগোলা মাস্টার পাড়ার শ্রী আন্দুয়া কর্মকারের ছেলে শ্রী রাম প্রশান্ত কর্মকার ও নুন গোলা বিদ্যুৎ অফিস মোড়ের মৃত জামাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ণভবা নদীর পাড়ে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ক্ষুর ও গাঁজা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটক আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশিয় অস্ত্রসহ শোডাউন দিত।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭