• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:২৫:১৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

সালথায় ডাকাতির ঘটনায় আটক ৬

১৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৪:২৯

সালথায় ডাকাতির ঘটনায় আটক ৬

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় তিন বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছয় জনকে আটক করেছে পুলিশ।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বলা হয়, ১৮ ডিসেম্বর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সালথা উপজেলার কাজী রাকিবুল ইসলাম, রবিউল হাসান ও সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসব বাড়ি থেকে ডাকাতের দলটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাত দলের ৯ সদস্য জড়িত ছিল বলেও জানায় পুলিশ। এ নিয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে পুলিশ বুধবার রাতে সালথার বড়দিয়া বাজার এলাকা থেকে ডাকাতির সাথে জড়িত বাবুল শেখ ওরফে বাবুলকে (৩৫) আটক করে।

বিজ্ঞিপ্তিতে আরও বলা হয়, আটক বাবুলের দেওয়া তথ্য অনুযায়ী সালথা উপজেলার বিভিন্ন স্থান থেকে ইয়াদ আলী (৪৬), মিজানুর রহমান মাতুব্বর (৫০), সাকিবুল শেখ (২০), নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বরকে (২২) আটক করে পুলিশ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

এ বিষয়ে পুলিশ সুপার মো. মোর্শেদ আলম আরও জানান, আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রামদা, ছুরি, শাবল, টিন কার্টার ও ডাকাতির ১ জোড়া কানের দুল ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬