• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০১:৫৩

বান্দরবানে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বান্দরবান পৌরসভার মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা এবং গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।

এ সময় তিনি বলেন, দর্শকের জনপ্রিয়তা অর্জন করে এশিয়ান টিভি আজ ১২ বছরে পদার্পণ করেছে। বিশেষ করে এই টিভি চ্যানেল বান্দরবানের বিভিন্ন উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভিন্ন ধরনের আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। এই কনকনে শীতে গরীব ও অসহায়দের কথা চিন্তা করে কম্বল বিতরণ করেছে। এটি একটি মহৎ উদ্যোগ। আমি এশিয়ান টিভির প্রতিনিধির সার্বিক সাফল্য কামনা করি।  

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এশিয়ান টিভির বান্দরবান জেলা প্রতিনিধি নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক ও এনটিভি ও যুগান্তরের প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, বাংলাভিশনের প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, ৭১ টিভির প্রতিনিধি জহির রায়হান, সমকালের প্রতিনিধি উজ্জল তঞ্চগা, আর টিভির প্রতিনিধি শাফায়েত হোসেন ও একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম টিটুসহ জেলার কর্মরত সাংবাদিকরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪