• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:২৯:৩০ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন উপহার

১৩ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫১:২০

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন উপহার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারকে ঢেউটিন উপহার দেয়া হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

১২ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় বাইতুন নূর জামে মসজিদ এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ-মধ্য শাখার সাধারণ সম্পাদক আশরাফ  উদ্দিন সরোয়ার, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল সবুর, ১ ও ২নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর নুরুল আবছার জসিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার গাউসিয়া কমিটির সদস্য রফিকুল ইসলাম, সৈয়দ নূর মোহাম্মদ, আজিজুল হক, হাজী আব্দুস সালাম, জাবেদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হোসেন মোবারক, সহ-দফতর সম্পাদক ফরহাদ হোসেন, তথ্য ও প্রযুক্তিক বিষয় সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ।

ঢেউটিন বিতরণ শেষে উপস্থিত সর্বসাধারণকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ খতিব মাওলানা মিনহাজুল ইসলাম আল কাদেরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ
জনবল নেবে স্কয়ার গ্রুপ
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:০০

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৯