• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৩৬:৪২ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৩:২৭

মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ আবদুল শুকুর (২৮) নামে এক ‍মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫। ১০ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৩টায় মান্দা থানাধীন ফতেপুর জয়বাংলা মোর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল শুকুর গোপালগঞ্জের টঙ্গীপাড়া থানার মৃত লিয়াকত আলির ছেলে।

Ad
Ad

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নওগাঁর মান্দা থানাধীন ফতেপুর জয়বাংলা মোর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৫ কেজি গাঁজাসহ আবদুল শুকুরকে আটক করা হয়। এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ১টি মোবাইল, ১টি সিম ও গাড়ির কাগজ উদ্ধার করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
১১ মার্চ ২০২৬ রাত ০৮:৩৫:৫৬




ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৭


সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪১


Follow Us