• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৩৪:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠি-১ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন শাহজাহান ওমর

৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:২৫:৫৭

ঝালকাঠি-১ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন শাহজাহান ওমর

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট।

Ad

এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট, প্রার্থিতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এজাজুল হক এজাজ পেয়েছেন ১২৭২ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন ভোটার, এর মধ্যে বৈধ ভোট ৯৯৮৯০টি এবং বাতিল হয়েছে ১ হাজার ৪ শত ২৫টি।

Ad
Ad

৭ জানুয়ারি রোববার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৩৯

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৭:৩৪

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:০৪






শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



Follow Us