• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:১৩:১০ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোট দিলেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী

৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৪:৩৫

ভোট দিলেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

৭ জানুয়ারি রোববার সকাল সোয়া ১০টায় নকলার বানেশ্বদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বানেশ্বদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান মতিয়া চৌধুরী।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, আমি আশা করি মানুষ তাদের নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে কেন্দ্রে আসবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সকাল থেকেই ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। এখানে পুরুষের চেয়ে কিছুটা বেশি উপস্থিতি ছিলো নারী ভোটারদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬