• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫১:২৪ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে পুলিশ সুপারের নির্দেশনা

৬ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৩৭:২১

কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে পুলিশ সুপারের নির্দেশনা

কুমিল্লা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।

৫ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে  নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স মাঠে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি বলেন, ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভোট কেন্দ্র ও তার আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার ৬ গোলে হারল বাংলাদেশ
এবার ৬ গোলে হারল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:১৩


মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:৩৩





জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:১৪


ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:৪২