• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মহম্মদপুরে আপন ২ ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

৩১ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২২:১০

মহম্মদপুরে আপন ২ ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় আপন দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

৩১ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের পূর্বপাড়ায় সরিষা ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সবুজ মোল্যা (১৬) ও হৃদয় মোল্যা (৩০)। তারা দু’জন পানিঘাটা এলাকার মঞ্জুর মোল্লার ছেলে। পেশায় হৃদয় মোল্যা মুদি দোকানদার ও সবুজ মোল্যা নহাটা রানি পতিত পাবণী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউল ইসলাম বলেন, প্রতিবেশীদের সাথে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬