• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৪৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

২৯ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:০০:৪৩

মানিকগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মানিকগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও সদর উপজেলার ৩টি ইউনিয়ন) আসনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

২৯ ডিসেম্বর শুক্রবার সকালে হরিরামপুর উপজেলা চত্বরে সাংবাদিক সম্মেলন করে তার ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল জানান, ঈগল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সাধারণ জনগণের স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন, চরাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ, মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, স্কুল কলেজে স্টুডেন্ট উইক, ডিবেটিং ক্লাব, বুদ্ধিবৃত্তিক চর্চা কেন্দ্র গড়ে তোলাসহ জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য কাজ করবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও জাতীয় সংসদের মর্যাদাকে সমুন্নত রাখবেন।

তিনি জানান, জনগণের ভোট নিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করবেন না। তার বাবা সামসুদ্দিন আহমেদও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলো। তিনি যেভাবে জনগণের জন্য নি:স্বার্থভাবে কাজ করেছেন, ঠিক সেভাবেই তিনি জনগণের জন্য নি:স্বার্থভাবে কাজ করবেন।

ইশতেহারে তিনি আরও জানান, মানিকগঞ্জ-২ আসন নদী ভাঙন কবলিত এলাকা। তাই তিনি পদ্মা ভাঙন থামাও, হরিরামপুর বাচাঁও আন্দোলনের সমন্বয়কারী হিসেবে আন্দোলন করে যাচ্ছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ভাঙনরোধে স্থায়ী সমাধানকে বেশি গুরুত্ব দেবেন।

এছাড়া তিনি কৃষি খাতকে আধুকিকরণসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন। বীর মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মানে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলেও তিনি তার ইশতেহারে ঘোষণা করেন।

চঞ্চল জানান, তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের ভোটের যথার্থ মর্যাদা রক্ষায় সার্বক্ষণিক জনগণের পাশে থাকবেন। তার বাড়ি ও অফিস থাকবে সবসময় সবার জন্য উন্মুক্ত।

নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তার সঙ্গে শতশত নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১