• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩২:৫৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

৭ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের ৩ নৌরুটে ফেরি চলাচল শুরু

২৫ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:৪৫:৫৭

৭ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের ৩ নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘ্ণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ২৪ ডিসেম্বর রোববার ‍দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

জানা যায়, রোববার রাত ১০টা থেকেই রুট তিনটিতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে কুয়াশার মাত্রা আরও বাড়ে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ২৪ ডিসেম্বর রোববার রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ